বিদ্যালয়ে নেই ‍মিনার, অভিনব কায়দায় শহীদদের প্রতি শ্রদ্ধা ক্ষুদে শিক্ষার্থীদের

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
কমলছড়া হেডম্যান পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়

কমলছড়া হেডম্যান পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

বিদ্যালয়ে নেই শহীদ মিনার; তবুও থেমে নেই ক্ষুদে শিক্ষার্থীদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দেওয়ালে পোস্টার টানিয়ে একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই দৃশ্য খাগড়াছড়ির কমলছড়া হেডম্যান পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের প্রতিকৃতি টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

খাগড়াছড়ির কমলছড়ায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি। দীর্ঘসময় ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি একটি স্থায়ী শহীদ মিনার। ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীদের নিয়ে যথাযথভাবে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

জানা গেছে, প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি এলে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের একটি বড় ছবি টানিয়ে তার সামনে টেবিল সাজিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়।

প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের দাবি শহীদ মিনারের অভাবে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস বিকশিত হতে পারছে না। তিনি জানান, ‘একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা গেলে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হত।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬