বেতনের দাবিতে রাস্তায় অবস্থান হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষকদের

০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৮ PM
বেতনের দাবিতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন

বেতনের দাবিতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন © সংগৃহীত

বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীরা। গত বছরের মার্চ থেকে তারা বেতন পাচ্ছেন না বলে জানিয়েছেন। ফলে বেতনের দাবিতে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কলেজে থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। এর আগে গত শনিবার থেকে কলেজে অবস্থান নেন তারা। তবে বেতন নিয়ে কলেজটির গভর্নিং বডি বৈঠকে জরুরি বৈঠকে বসলেও অধ্যক্ষ অসুস্থ থাকায় অংশ নেননি।

গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক বিভাগের অধ্যাপক ড. শাজাহান মিয়া বলেন, ‘আন্দোলন কোনও সমাধান নয়, সেজন্য জরুরি বৈঠক আহবান করেছিলাম। কিন্তু অধ্যক্ষ অসুস্থ থাকায় তিনিসহ অনেকে অনলাইনেও কানেক্ট হতে পারেননি। ফলে কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করা হয়েছে। আমরা চাই না, কোনও শিক্ষক সমস্যার মধ্যে থাকুক।’

আন্দোলনরত শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা বলেন, ‘গভর্নিং বডির সভাপতি বৈঠক করার জন্য কলেজে আসেন। কিন্তু অধ্যক্ষ অসুস্থতার কথা বলে উপস্থিত হননি। এজন্য আমরা দাবি আদায়ে রাস্তায় নেমে আন্দোলন করছি।’

শিক্ষকরা জানান, তাদের দাবি গভর্নিং বডির কাছে তুলে ধরা হয়েছে। এ দাবি মানা না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। কলেজের ১৪৫ জন শিক্ষকের মধ্যে ২৫ জন এমপিভুক্ত। বাকিরা কলেজের আয় থেকে বেতন পান। তাদের ১০ মাসের বেতন না দিলেও দুই মাস ধরে থোক বরাদ্দ থেকে টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close