করোনা-কালে পরীক্ষা নেয়ায় তিন স্কুলে অভিযান, জেল-জরিমানা

১৮ জুলাই ২০২০, ০৪:৪৮ PM

© সংগৃহীত

করোনা-কালে সরকারি নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও এক স্কুল পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অক্সফোর্ড মডেল স্কুল, অরবিটাল এডু কেয়ার স্কুল ও জরুন ন্যাশনাল স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কোনাবাড়ি টাঙ্গাইল শাহীন স্কুলে সবাই তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ঐ স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

এছাড়া একই অভিযোগে কোনাবাড়ি এলাকার অরবিটাল এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক লুৎফর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬