৬০ বছর পূর্ণ হলে অবসরের নির্দেশ বেসরকারি শিক্ষকদের

১৩ মে ২০১৯, ০৭:১৭ PM

© সংগৃহীত

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-৩) ফারহানা আক্তার স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বয়স ৬০ বছর পূর্ণ হলে এমপিও দেয়া হবে না। ৬০ বছর পূর্ণ হলে শিক্ষক-কর্মচারীদের কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জারি করা জনবল কাঠামো-২০১৮ এর ১১ দশমিক ৬ ধারা অনুযায়ী ৬০ বছর বয়স পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান করা হবে। ৬০ বছর পূর্ণ হওয়ার পর কোনো প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান অথবা শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ কিংবা চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকটি প্রতিষ্ঠানে এ বিধান অমান্য করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। যদি নির্দেশনা অমান্য করে তবে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ পরিচালনা কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে শিক্ষা অধিদফতর।

চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি অকৃতকার্য শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শতভাগ পাস ৫ কলেজে, শীর্ষে কৃষি বিশ্ববিদ্যাল…
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর বোর্ডের ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি একজনও
  • ৩১ অক্টোবর ২০২৬
জামালপুরের চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন …
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁ…
  • ৩১ অক্টোবর ২০২৬