মিরপুর ‘ল’ কলেজের এডহক কমিটি সভাপতি হলেন ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট

০১ অক্টোবর ২০২৪, ১০:১১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট

ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট © টিডিসি

মিরপুর ‘ল’ কলেজের ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে কমিটি গঠন করা হয়। এতে ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাটকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

আরও পড়ুন: ইবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনকিলাব সন্ধ্যা অনুষ্ঠিত

তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬