ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস পাওয়া নিয়ে যা বললেন দুই ডিজি

০১ এপ্রিল ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
ছবিতে বামে অধ্যাপক নেহাল আহমেদ এবং ডানে হাবিবুর রহমান

ছবিতে বামে অধ্যাপক নেহাল আহমেদ এবং ডানে হাবিবুর রহমান © ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। সে হিসেবে ঈদের আর মাত্র ১০ দিন বাকি থাকলেও এখনো  বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাসের চেক ছাড় হয়নি। এ অবস্থায় ঈদের আগে বেতন-বোনাসের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষক-কর্মচারী।

ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে।

মাউশি ডিজি অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, এবার ঈদের আগেই শিক্ষকরা বেতন-বোনাস পাবেন। আমরা সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দুই/তিনদিনের মধ্যে শিক্ষকদের বেতন-বোনাসের চেক ব্যাংকে পাঠাতে পারব।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের বেতন-বোনাসের চেক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চেকে স্বাক্ষর করলে আমরা সেগুলো ব্যাংকে পাঠিয়ে দেব। আশা করছি শিক্ষকরা ঈদের আগেই বেতন-বোনাসের অর্থ তুলতে পারবেন।

জানা গেছে, বেতন-ভাতার অনুমোদন হয় মন্ত্রণালয় থেকে। শিক্ষক-কর্মচারীদের বেতনের চেকে মন্ত্রণালয়ের স্বাক্ষর করার পর তা অধিদপ্তরকে পাঠানো হয়। পরবর্তীতে অধিদপ্তর সেই চেক ব্যাংকে পাঠায়। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। 

ঈদ আনন্দ নেই ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হাজারো শিক্ষকের
  • ২৭ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপে গড়তে পারে যেসব ঐতিহাসিক রেকর্ড
  • ২৭ মে ২০২৬
‘পছন্দ না হওয়ায়’ ভ্রমণের কথা বলে বেরিয়ে স্ত্রীকে বিক্রি ক…
  • ২৭ মে ২০২৬
নিশাত-ওয়াসফিয়ার পর এবার এভারেস্ট জয় করলেন নিম্মি
  • ২৭ মে ২০২৬
স্ন্যাপড্রাগন প্রসেসর থাকলে কেন বাড়ে স্মার্টফোনের দাম?
  • ২৭ মে ২০২৬
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোরবানির আয়োজন, শিক্ষার্থীদে…
  • ২৭ মে ২০২৬