প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকের মধ্যে সংঘর্ষ-গুলি

২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM
প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে।আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এতে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষণের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠি চার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950