আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসির বাঁ-পায়ের জাদুতে আবারও মুগ্ধ হলো ফুটবলবিশ্ব। সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন এই তারকা। এই গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে গোলের সংখ্যায় ঐতিহাসিক এক রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন।

ম্যাচের ২৪তম মিনিটে বক্সের অর্ধচন্দ্রের কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক নেন মেসি। বাঁ-পায়ের নিখুঁত শটে বলটি মাটিতে বাউন্স করে পোস্টে লেগে জালে জড়ায়।

এই গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩০-এ। এর মধ্যে ফ্রি-কিক থেকেই তার গোল ৭৫টি। এই সংখ্যায় ব্রাজিলের জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেছেন তিনি।

ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন ব্রাজিলের মার্সেলিনহো কারিওকার দখলে (৭৮)। ফলে রেকর্ডটি ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র তিনটি গোল। আর চারটি ফ্রি-কিক গোল করতে পারলেই এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে।

এই তালিকায় মেসির পেছনে রয়েছেন রবার্তো দিনামিতে (৭৩), জুনিনহো পারনামবুকানো (৭২), মার্কোস আসুনসাও (৬৮) ও সিনিসা মিহাইলোভিচ (৬৭)। এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্রি-কিক গোল ৬৪টি।

মেসি এরই মধ্যে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবে তার আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিদায় নেবেন তিনি।

এদিকে ক্লাব ফুটবলে মেসির যাত্রা এখনো চলছে। মায়ামির সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন আর্জেন্টাইন এই তারকা।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির চিন্তা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের মা মনে করছেন ছেলে হত্যার নেপথ্যের কারণ দুটি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস-জুতা-ব্যাগ, কোন বিভাগে কবে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬