মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ PM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসরের পর নতুন আলোচনা শুরু হয়েছে। মূলত মেসির পর কে পরবেন দলটির অধিনায়কের আর্মব্যান্ড? কয়েক দশক ধরে মেসির হাতেই ছিল এই দায়িত্ব। তাই তার বিদায়ের পর নতুন অধিনায়ক নির্বাচন এখন আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন।

অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বর্তমান পরিস্থিতিতে তাকেই সবচেয়ে যৌক্তিক প্রার্থী মনে করা হচ্ছে। ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাক আগামী কয়েক বছর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছেন। মাঠে তার নেতৃত্ব দেওয়ার মানসিকতা ও সতীর্থদের সঙ্গে যোগাযোগের ক্ষমতাও তাকে এগিয়ে রাখছে। ক্লাব ফুটবলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

তবে রোমেরোর পাশাপাশি আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অন্যতম এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গোলরক্ষক মাঠ ও মাঠের বাইরে নেতৃত্বের গুণ দেখিয়েছেন। তবে গোলরক্ষক হওয়ায় মাঠের বিভিন্ন পরিস্থিতিতে সতীর্থদের সঙ্গে এবং রেফারির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে।

রদ্রিগো দে পলও নেতৃত্বের দৌড়ে রয়েছেন। মেসির দীর্ঘদিনের সতীর্থ হিসেবে নেতৃত্বের অনেক কিছু কাছ থেকে শেখার সুযোগ হয়েছে তার। মাঠে তার সরব উপস্থিতিও বড় গুণ। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় নিয়মিত একাদশে জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে তাকে অধিনায়ক করা কতটা কার্যকর হবে, সেটি নিয়ে ভাবতে হবে আর্জেন্টিনাকে।

লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় থাকলেও তাদের সম্ভাবনা তুলনামূলক কম। লাউতারো ইন্টারের অধিনায়ক হলেও জাতীয় দলে নিয়মিত একাদশে তার অবস্থান সবসময় নিশ্চিত নয়।

তুলনামূলক তরুণ প্রার্থী এনজো ফার্নান্দেজও নজরে আছেন। মাত্র ২৫ বছর বয়সে চেলসিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ভবিষ্যতের জন্য তাকে অধিনায়ক হিসেবে তৈরি করার সুযোগও রয়েছে।

সবকিছু বিবেচনায় আপাতত মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে যৌক্তিক নাম রোমেরোই। তবে তার কার্ড পাওয়ার প্রবণতা থাকায় বিকল্প অধিনায়ক রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬