সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্যাচ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের পর চলতি সেপ্টেম্বরেই প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

সবচেয়ে বড় পরিবর্তন, এবার আর্জেন্টিনার দলে থাকবেন না লিওনেল মেসি। সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বিশ্বকাপের পর এটাই হতে যাচ্ছে মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

এএফএর পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দেশের মাটিতেই প্রীতি ম্যাচ খেলতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েনস আইরেস, কর্দোবা ও রোসারিওকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো কোনো ভেন্যু বা ম্যাচ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এএফএ দুই বা তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পরই ম্যাচগুলোর সূচি ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে বিশ্বকাপের ফাইনালে ঘটে যাওয়া ঘটনার কারণে ফিফার দেওয়া নিষেধাজ্ঞা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এসব নিষেধাজ্ঞা প্রীতি ম্যাচেও কার্যকর হবে কি না, নাকি শুধু অফিসিয়াল ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে—তা এখনো পরিষ্কার নয়। কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচে দর্শক উপস্থিতির ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

এর আগে চীনে সফর করে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর সেই ধরনের সফরের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

মেসিকে ছাড়া নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীনে দলটির সামনে এখন নতুন খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আর সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় ম্যাচ দিয়েই শুরু হবে মেসি-পরবর্তী আর্জেন্টিনার সেই নতুন যাত্রা।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬