মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একই দলের জার্সিতে এই দুই মহাতারকাকে কখনো দেখা যায়নি। এবার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে হতে পারে তেভেজের বিদায়ী ম্যাচ। এ উপলক্ষে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তেভেজের পরিকল্পনা, দীর্ঘ ক্যারিয়ারে যেসব সতীর্থের সঙ্গে খেলেছেন, তাদের অনেককেই বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানো। সেই তালিকায় থাকতে পারেন মেসি ও রোনালদোও।

ক্যারিয়ারে ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন তেভেজ। বিভিন্ন সময়ে তার সতীর্থ ছিলেন প্রায় ৬০ জন ফুটবলার। তাদের অনেককে নিয়ে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন করতে চান তিনি। আর সেই ম্যাচে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর ইচ্ছাও রয়েছে তার।

একই প্রজন্মের দুই সেরা ফুটবলার হিসেবে দীর্ঘদিন বিশ্ব ফুটবলে আধিপত্য করেছেন মেসি ও রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে তাদের মুখোমুখি হওয়ার অসংখ্য স্মৃতি রয়েছে। তবে একই দলের হয়ে কখনো মাঠে নামেননি তারা। ফলে তেভেজের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও ব্যতিক্রমী মুহূর্ত।

২০২২ সালের জুনে পেশাদার ফুটবলকে বিদায় জানান তেভেজ। চীনে সংক্ষিপ্ত সময় কাটানোর পর বোকা জুনিয়র্সে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। ক্যারিয়ারে ২৭৯ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন এবং জিতেছেন ১১টি শিরোপা।

অবসরের পর কোচিংয়ে যুক্ত হন তেভেজ। রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেন্ডিয়েন্তে ও তায়েরেস কর্দোবার মতো ক্লাবের দায়িত্বও পালন করেছেন সাবেক এই তারকা।

তেভেজের বিদায়ী ম্যাচের সম্ভাব্য ভেন্যু বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরা। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিকল্প হিসেবে ১৮ ও ১৯ ডিসেম্বরের তারিখও বিবেচনায় রাখা হয়েছে।

তবে ওই সময় আর্জেন্টিনার পেশাদার লিগের সূচির সঙ্গে সংঘাত হলে বোকা জুনিয়র্সের ম্যাচের কারণে তেভেজের বিদায়ী আয়োজনের সূচি পরিবর্তন করতে হতে পারে।

সবকিছু পরিকল্পনামতো হলে, তেভেজের বিদায়ী ম্যাচ শুধু তার বর্ণাঢ্য ক্যারিয়ারের উদ্‌যাপনই হবে না, মেসি ও রোনালদোকে একই দলের জার্সিতে দেখার ঐতিহাসিক সুযোগও তৈরি হতে পারে।

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আবেদন ১০ সেপ্টেম্বর প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল বেশি আসায় ফেসবুক লাইভে ‘গালি’, সন্ত্রাসবিরোধী …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬