আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো

১২ আগস্ট ২০২৬, ০১:০১ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেস

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেস © সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল। আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেসকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের ক্যাসকাইসে ঘরোয়া এক নাগরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ফুটবলের মহাতারকা রোনালদোকে এখন রসিকতার ছলে আর্জেন্টিনার জামাইও আখ্যা দিচ্ছেন নেটিজেনরা।

বিয়ের খবরটি নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে দুজন হাতের বিয়ের আংটির ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘সি লাভ জি’। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, খুবই ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তান ও ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জর্জিনা রদ্রিগেসের জন্ম আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। তার বাবা আর্জেন্টাইন এবং মা স্প্যানিশ। পরে স্পেনেই বেড়ে ওঠেন তিনি। ফলে স্প্যানিশ পরিচয়ের পাশাপাশি জর্জিনার আর্জেন্টাইন নাগরিকত্বও রয়েছে।

রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। তখন মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। সেখানেই তাদের প্রথম দেখা। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাদের। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন তারা। 

বিয়ের আগে অবশ্য রোনালদো-জর্জিনার সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। চলতি বছরের মাঝামাঝি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তাদের বিয়ের সম্ভাব্য সময় ও স্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়। এমনকি পর্তুগালের মাদেইরায় রোনালদোর জন্মস্থান ফুনশালের একটি ক্যাথেড্রালকে ঘিরেও ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল। বিয়ে দেখতে সেখানে দুই হাজারের বেশি মানুষ জড়ো হলেও শেষ পর্যন্ত সেটি ছিল অন্য এক দম্পতির বিয়ে।

শেষ পর্যন্ত মাদেইরা নয়, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকাইসে গোপনীয়তার মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোনালদো ও জর্জিনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ১১ আগস্টের অনুষ্ঠানটি ছিল ছোট পরিসরের এবং সেখানে মূলত পরিবারের সদস্যরাই ছিলেন। 

আরও দেখুন: একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্ষে কারা?

রোনালদো-জর্জিনার পরিবারে রয়েছে পাঁচ সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা মারিয়া ও মাতেও, আলানা মার্তিনা এবং বেলা এস্মেরালদা। ২০২২ সালে বেলা জন্মের সময় তার যমজ ভাই অ্যাঞ্জেল মারা যায়। 

বিয়ের ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে জর্জিনার আর্জেন্টাইন পরিচয়ও। জন্মসূত্রে আর্জেন্টাইন এই মডেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে পর্তুগিজ কিংবদন্তি রোনালদো তাই এখন ফুটবলভক্তদের রসিকতার ভাষায় আর্জেন্টিনার জামাই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বিয়ের খবরের পাশাপাশি জর্জিনার আর্জেন্টিনায় জন্ম ও পারিবারিক শিকড়ের বিষয়টি তুলে ধরেছে। 

এদিকে বিয়েতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড বা হ্যারি কেন উপস্থিত ছিলেন এমন কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়ালেও সেগুলো এআই-নির্মিত ভুয়া ছবি বলে ফ্যাক্টচেক করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তথ্যসূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬