মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া

২৫ জুলাই ২০২৬, ১২:৩২ AM
লিওনেল মেসি ও ডি মারিয়া

লিওনেল মেসি ও ডি মারিয়া © সংগৃহীত

দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার জোর আকুতি জানিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ঘরোয়া লিগে রোসারিও সেন্ট্রালের হয়ে একটি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘লিওর (মেসি) আরও বহু বছর খেলা চালিয়ে যাওয়া উচিত—যতদিন না তিনি নিজে থামার সিদ্ধান্ত নেন। ৩৯ বছর বয়সে এসেও তিনি প্রতিনিয়ত প্রমাণ করছেন যে তিনি সর্বকালের অন্যতম সেরা এবং তাঁর স্কিলের কোনো সীমা নেই।’

মেসির পাশাপাশি কোচ লিওনেল স্কালোনিরও পদে বহাল থাকা উচিত বলে মনে করেন ডি মারিয়া। তাঁর ভাষায়, ‘একজন আর্জেন্টাইন হিসেবে, আমি চাইব স্কালোনি যেন দায়িত্ব চালিয়ে যান। তিনি জাতীয় দলের জন্য একঝাঁক নতুন তরুণ প্রতিভাবান ফুটবলার তৈরি করেছেন। যদিও দিনশেষে সিদ্ধান্তটা তাঁর নিজের, তবে জাতীয় দল ছাড়া সহজ নয়—কারণ এই দলের পরিবেশ সবাই বেশ উপভোগ করে।’

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার শিরোপা হাতছাড়া হলেও, টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারানোর মুহূর্তটিকেই সেরা প্রাপ্তি বলে মনে করছেন এই সাবেক উইঙ্গার।

ডি মারিয়া বলেন, ‘আমার জন্য বিশ্বকাপ তো ইংল্যান্ডকে হারানোর পরেই একপ্রকার শেষ হয়ে গিয়েছিল। কারণ পুরো দেশকে ওই জয় যে আনন্দটা দিয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’

ফাইনালের হার নিয়ে তিনি যোগ করেন, ‘ফাইনালে জয় অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে। এবার ভাগ্য আমাদের পক্ষে ছিল না। কিন্তু দলের ছেলেরা 'সেলেস্তে অ্যান্ড হোয়াইট' পতাকাকে একদম উঁচুতে ধরে রেখেছে। তারা কেবল হাততালি নয়, তারচেয়েও বড় সম্মান পাওয়ার যোগ্য।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬