ফের কবে মাঠে নামবেন মেসি, যা জানা গেল

২৪ জুলাই ২০২৬, ১০:১৫ AM
মেসি

মেসি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালের হতাশা কাটিয়ে এখনও বিশ্রামে আছেন লিওনেল মেসি। তাই তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইন্টার মায়ামি। ক্লাবটির লক্ষ্য, পুরোপুরি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার পরই মাঠে ফিরবেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সম্ভাব্য ফেরার সময় নিয়েও ইতোমধ্যে আভাস পাওয়া গেছে।

বিশ্বকাপ শেষে মেসি ও রদ্রিগো ডি পল ছুটিতে থাকায় শিকাগো ফায়ারের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে একাধিক পরিবর্তন এনে দল সাজান ইন্টার মায়ামির প্রধান কোচ অ্যাঞ্জেল গিয়ের্মো হোয়োস।

ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। যদিও ম্যাচের এক পর্যায়ে গোলরক্ষক রোকো রিওস নোভো আত্মঘাতী গোল করে বসেন। তবে সেই ভুল জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে, এই ম্যাচেই শিকাগো ফায়ারের জার্সিতে এমএলএসে অভিষেক হয় পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি ও ডি পলের ফেরার বিষয়ে জানতে চাইলে কোচ হোয়োস জানান, তাঁদের মাঠে ফেরানোর ব্যাপারে কোনো তাড়াহুড়া নেই।

তিনি বলেন, ‘আমরা তাদের ওপর ভীষণ আস্থা রাখি এবং তাদের খুব যত্ন করি। তারা তখনই ফিরবে, যখন সব দিক থেকেই নিজেদের পুরোপুরি ভালো অনুভব করবে। কারণ তারা যে সময়টা পার করেছে, সেটা ছিল অত্যন্ত কঠিন।’

বিশ্বকাপের দীর্ঘ চাপ এবং টানা ম্যাচ খেলার বিষয়টিও উল্লেখ করেন ইন্টার মায়ামির এই কোচ।

তিনি বলেন, ‘আমি ভুল না করে থাকলে, তারা প্রায় ৫০ দিন ধরে ভয়াবহ চাপের মধ্যে ছিল এবং একের পর এক ম্যাচ খেলেছে। একটি বিশ্বকাপ সত্যিই অসাধারণ একটি আসর, তবে এটি খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিকভাবে বিশাল চাপ সৃষ্টি করে। তারা এই ছুটির পুরোপুরি প্রাপ্য। তাদের বিশ্রাম প্রয়োজন। তারা যখন প্রস্তুত হবে এবং খেলার মতো অবস্থায় ফিরবে, তখনই আমরা তাদের স্বাগত জানাব।’

বর্তমানে বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে আর্জেন্টিনার রোসারিও শহরে সময় কাটাচ্ছেন মেসি। যদিও ইন্টার মায়ামি এখনও তাঁর ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে ক্লাবের সূচি অনুযায়ী আগস্টের শুরুতে, সম্ভবত ১ আগস্টের দিকে তিনি দলের অনুশীলনে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই সপ্তাহান্তে সিএফ মন্ট্রিয়লের মাঠে খেলবে ইন্টার মায়ামি। এরপর ২ আগস্ট নিজেদের মাঠে কলম্বাস ক্রুকে আতিথ্য দেবে দলটি। ধারণা করা হচ্ছে, এই দুই ম্যাচেই মেসিকে দেখা যাবে না।

তবে ইন্টার মায়ামির প্রধান লক্ষ্য, ৫ আগস্ট শুরু হওয়া লিগস কাপ থেকেই যেন মেসিকে দলে পাওয়া যায়। ওই দিন অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে ফ্লোরিডার ক্লাবটি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে হতাশাজনক বিদায়ের পর লিগস কাপকে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে দেখছে ইন্টার মায়ামি। তাই মেসিকে সম্পূর্ণ সুস্থ ও ম্যাচ খেলার উপযোগী অবস্থায় ফিরিয়ে আনতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্লাবটি।

নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬