অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি, জানা গেল পরিকল্পনা

২৪ জুলাই ২০২৬, ১১:৩৮ AM
 লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে অনেকেই লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ বড় আসর হিসেবে দেখেছিলেন। ৩৯ বছর বয়সেও মেসি বয়সকে হার মানিয়ে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। পুরো টুর্নামেন্টে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হৃদয়ভাঙা হারের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু জানাননি মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি অবশ্য তাঁর জন্য দলের দরজা খোলা রাখার কথা জানিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এবার মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মেসি আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান, যাতে দলটি নতুন নেতৃত্বের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে পারে। তবে আরেকটি বিশ্বকাপে খেলার পরিকল্পনা তাঁর নেই। অর্থাৎ, খুব শিগগিরই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানার প্রস্তুতি নিচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আরও জানা গেছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বড় পরিসরের একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচের মাধ্যমে পুরো আর্জেন্টিনার সমর্থকরা দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাবেন।

আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। ক্যারিয়ারের শুরুর দিকে একের পর এক ফাইনালে ব্যর্থতার পর তাঁকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু সেই হতাশা পেছনে ফেলে মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে সফল সময়গুলোর একটি উপভোগ করেছে।

মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফাইনালিসিমা, একই বছর ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলটি ফাইনালে জায়গা করে নেয়।

ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তির বিদায় কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট বার্তা বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্তটি যে সাধারণ কোনো ঘটনা হবে না, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এই কিংবদন্তির ক্যারিয়ার যেমন অসাধারণ, তাঁর বিদায়ও তেমনই স্মরণীয় ও আবেগঘন করে তুলতে চায় দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬