ফাইনাল হারা মেসিদের যে বার্তা দিলেন দি মারিয়া 

২০ জুলাই ২০২৬, ০৯:০৩ PM
আনহেল দি মারিয়া

আনহেল দি মারিয়া © সংগৃহীত

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হেরে বিশ্বজয়ের মুকুট হারানোর পর যখন চারদিকে তীব্র সমালোচনা আর হতাশা, ঠিক তখনই ভেঙে পড়া সতীর্থদের পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক আর্জেন্টাইন মহাতারকা আনহেল দি মারিয়া। অভিজ্ঞ এই ফরোয়ার্ড স্পষ্ট করেই বলেছেন, ফলাফল যা-ই হোক না কেন, লিওনেল মেসিদের এই দলকে নিয়ে পুরো আর্জেন্টিনা গর্বিত।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল চেনা রূপের চেয়ে সম্পূর্ণ বিপরীত। পুরো ম্যাচে স্পেনের দাপটের কাছে আলবিসেলেস্তেরা এতটাই বোতলবন্দী ছিল যে, ১২০ মিনিটের খেলায় গোলের জন্য স্রেফ দুটি শট নিতে পেরেছিল তারা, যার একটিও লক্ষ্যে (অন টার্গেট) ছিল না। 

২০২২ কাতার আসরে ফ্রান্সের বিপক্ষে তর্কসাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়ে শিরোপা জেতা দলটির অন্যতম প্রধান নায়ক ছিলেন দি মারিয়া। তবে এবার তার অনুপস্থিতিতে স্পেনের গতিময় ফুটবলের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়তে পারলেন না মেসিরা।

কোপা আমেরিকার গত আসরে শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো দি মারিয়া ফাইনালে হারের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাবেক সতীর্থদের উদ্দেশ্যে এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী বার্তা পাঠান।

দলকে চাঙ্গা করতে দি মারিয়া বলেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, তা দেশকে আবারও ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা প্রত্যেকে একেকজন কিংবদন্তি এবং আজ তোমাদের কাছ থেকে এই গৌরব কেউ কেড়ে নিতে পারবে না।’

সমালোচকদের এক হাত দেখে সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার আরও যোগ করেন, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিসিমাসহ) টানা পাঁচটি মেগা ফাইনাল খেলার যে রেকর্ড তোমরা গড়েছ, তা কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি।’

ফাইনালে ট্রফি খোয়ানোর এই কঠিনতম মুহূর্তে দি মারিয়ার এমন বার্তা নিশ্চিতভাবেই ড্রেসিংরুমে মানসিকভাবে ভেঙে পড়া লিওনেল মেসি, রদ্রিগো দে পলদের নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬