হারের পর মেসিকে নিয়ে যা বললেন স্ত্রী রোকোজ্জু

২০ জুলাই ২০২৬, ০৮:১৬ PM
স্ত্রী আন্তোনেলা রোকোজ্জুর সঙ্গে মেসি

স্ত্রী আন্তোনেলা রোকোজ্জুর সঙ্গে মেসি © সংগৃহীত

ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার বেদনায় পুড়ছে পুরো আর্জেন্টিনা। ম্যাচজুড়ে চিরচেনা ছন্দ হারিয়ে দলটির এমন অসহায় আত্মসমর্পণ এবং মাঠের হতাশা ছুঁয়ে গেছে ফুটবল মহাতারকা লিওনেল মেসিকেও। তবে বিশ্বজয়ের ট্রফি খোয়ানোর এই কঠিনতম মুহূর্তেও স্বামীর পাশে এসে দাঁড়িয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকোজ্জু।

বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই, ২০২৬) বেলা ১০টা ৫৭ মিনিটে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ‘মলিন’ ও বিষণ্ণ ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা দিয়েছেন আন্তোনেলা।

পোস্টের ক্যাপশনে মেসিকে উদ্দেশ্য করে আন্তোনেলা রোকোজ্জু লিখেছেন, ‘তুমি সবসময় আমার জন্য সর্বকালের সেরা (You are always the best of all time for me)।’

পুরো টুর্নামেন্টে চোখধাঁধানো ফুটবল উপহার দিলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মহারণে আর্জেন্টিনাকে চেনা রূপে পাওয়া যায়নি। স্পেনের গতি আর তিকিতাকার সামনে পুরো ম্যাচেই বোতলবন্দী ছিলেন মেসি-আলভারেসরা। পুরো ১২০ মিনিটে মাত্র ২-৩টি আক্রমণ ছাড়া আর্জেন্টিনার ফরোয়ার্ডরা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেননি।

অনভিজ্ঞ ও ছন্নছাড়া রক্ষণভাগের কারণে আলবিসেলেস্তেরা আরও বড় ব্যবধানে হারতে পারত, যদি না গোলপোস্টের নিচে‘বাজপাখি এমিলিয়ানো মার্তিনেস প্রাচীর হয়ে দাঁড়াতেন। পুরো ম্যাচে একা লড়াই করে অবিশ্বাস্য ১১টি সেভ দিয়েছেন কাতার বিশ্বকাপের এই গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক।

ফাইনালে এমন শোচনীয় হারের পরও দেশের মাটিতে বীরের সম্মানই পাচ্ছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার ফুটবলাররা দেশে ফেরার পর তাঁদের স্বাগত জানাতে এবং এই দীর্ঘ পথচলাকে উদযাপন করতে প্রস্তুত দেশটির জনগণ।

এমনকি হারের এই আবহেও খেলোয়াড় ও সমর্থকদের চাঙ্গা করতে এক অভিনব ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, খেলোয়াড়েরা যদি চান এবং উৎসব করতে সম্মত হন, তবে ফুটবল দলকে বরণ করে নেওয়া এবং উদযাপনের জন্য আর্জেন্টিনায় ‘জাতীয় ছুটি’ ঘোষণা করতেও তিনি প্রস্তুত।

জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬