স্পেন নাকি আর্জেন্টিনা? বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

১৯ জুলাই ২০২৬, ১০:৪১ PM
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মুকুট কার মাথায় উঠবে, রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সেই অপেক্ষার অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালের আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বেশ সমতা দেখাচ্ছে। এখন পর্যন্ত ১৪ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন ও আর্জেন্টিনা। এর মধ্যে ৬টি করে ম্যাচ জিতেছে উভয় দল, আর দুটি ম্যাচ শেষ হয় ড্রয়ে।

বিশ্বকাপের মঞ্চে অবশ্য দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালের আসরের গ্রুপ পর্বে সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে প্রায় ৬ দশক পর।

তবে একবিংশ শতাব্দীর পরিসংখ্যান স্পেনের পক্ষেই কথা বলছে। ২০০০ সালের পর দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচেই জয় স্প্যানিশদের, আর একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

এদিকে শিরোপার লড়াইয়ে স্পেনকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ। অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজার সিমুলেশন চালিয়ে দেখেছে, ৫৯ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে স্পেন। অন্যদিকে ৪০ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার।

শুধু নির্ধারিত ৯০ মিনিটের ফল বিবেচনা করলে, ৪৫ শতাংশ সিমুলেশনে জয়ী হয়েছে স্পেন। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ অতিরিক্ত সময়ে, আর ২৬ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়েই জয় আর্জেন্টিনার।

তবে বিশ্বকাপের ফাইনাল বরাবরই আলাদা এক মঞ্চ, যেখানে পরিসংখ্যান কিংবা পূর্বাভাস সব সময় বাস্তবতার প্রতিফলন ঘটায় না। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার খোঁজে স্পেন। দুই পরাশক্তির এই মহারণ ঘিরে তাই ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় ফাইনালের।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬