যে নিয়ম কখনও ভাঙেনি ফিফা, ট্রাম্পের জন্য বদলে যাচ্ছে সেটিই!

১৬ জুন ২০২৬, ১০:২৫ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ১০:৩৪ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের দীর্ঘদিনের একটি প্রচলিত প্রটোকলে বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে। বলা হচ্ছে, এবারের বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রফি প্রদান অনুষ্ঠানে বিশেষ ভূমিকা দেওয়ার পরিকল্পনা করছে ফিফা। এমনকি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ট্রফি উঁচিয়ে ধরার সময়ও চাইলেই মঞ্চে উপস্থিত থাকতে পারবেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে ট্রফি উত্তোলনের মুহূর্তটি কেবলই বিজয়ী দলের খেলোয়াড়দের জন্যই সংরক্ষিত থাকে। পদক বিতরণ ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মঞ্চ ত্যাগ করেন অতিথি, কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপর অধিনায়ক সতীর্থদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেন।

তবে এবার সেই প্রথা থেকে সরে আসার ইঙ্গিত মিলছে। টকস্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা চাইছে  সরাসরি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রফি উত্তোলনের সময় চাইলে বিজয়ী দলের সঙ্গে মঞ্চেও অবস্থান করতে পারবেন তিনি। যদিও বিষয়টি পুরোপুরি তার ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাআইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিন আয়োজক দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনাও থাকছে। 

তবে ট্রাম্পের এমন ভূমিকা নিয়ে আলোচনা শুরু হওয়ার পেছনে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের একটি ঘটনা জড়িত। নিউ জার্সির একই স্টেডিয়ামে চেলসি শিরোপা জয়ের পর ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে থেকে যান এবং খেলোয়াড়দের উদযাপনের সময়ও পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এই ঘটনাটি তখন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি সাধারণত একটি নির্দিষ্ট স্ট্যান্ডে রাখা থাকে। বিজয়ী দলের অধিনায়ক সেটি গ্রহণ করে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। রাজনৈতিক নেতা বা অতিথিদের ট্রফি উত্তোলনের মুহূর্তে অংশ নেওয়ার নজির খুবই বিরল। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে সেই চিত্র বদলে যেতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক প্রতিবেদনগুলো।

যদিও ফিফার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ও বিস্তারিত নীতিগত ঘোষণা দেওয়া হয়নি, বিভিন্ন সূত্রের দাবি—বিশ্বকাপ ফাইনালের ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পকে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে আপত্তি নেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। ফলে আগামী জুলাইয়ে বিশ্বকাপের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তগুলোর একটিতে নতুন এক দৃশ্যের সাক্ষী হতে পারে ফুটবল বিশ্ব।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬