বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংলিশ তারকা ফুটবলার

১৬ জুন ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ PM
টিনো লিভ্রামেন্তো

টিনো লিভ্রামেন্তো © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড। চোটে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের তরুণ রাইট-ব্যাক টিনো লিভ্রামেন্তো। তার পরিবর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে চেলসির ডিফেন্ডার ট্রেভো চলোবাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুন) মধ্যরাতে গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে স্কোয়াডে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

গেল রবিবার দলের অনুশীলন চলাকালে পায়ে চোট পান ২৩ বছর বয়সী লিভ্রামেন্তো। পরদিন স্ক্যান ও মেডিকেল পরীক্ষার পর চিকিৎসকরা জানান, বিশ্বকাপের বাকি অংশে তার খেলা সম্ভব নয়।

এদিকে ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম গ্রুপ ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটে আক্রান্ত কোনো খেলোয়াড়ের পরিবর্তে প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। সেই নিয়মের আওতায় চলোবাহকে দলে ডেকেছেন কোচ থমাস টুখেল।

যদিও লিভ্রামেন্তোর জন্য এটি আরেকটি হতাশার অধ্যায়। ইনজুরিতে জর্জরিত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। থাই ও হ্যামস্ট্রিং সমস্যার কারণে নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন। তবুও তার সামর্থ্যের প্রতি আস্থা রেখে বিশ্বকাপ দলে জায়গা দিয়েছিলেন টুখেল। কিন্তু শেষ মুহূর্তের চোট তার বিশ্বকাপ খেলার স্বপ্নকে থামিয়ে দিল।

অন্যদিকে, ভাগ্যের চাকা ঘুরেছে চলোবাহর দিকে। ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের পর জাতীয় দলের হয়ে আর সুযোগ পাননি এই ডিফেন্ডার। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ করেই বিশ্বকাপ দলে ডাক পেয়ে গেলেন তিনি।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬