বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড, ছিটকে পড়লেন একাধিক তারকা

২২ মে ২০২৬, ১১:৩৪ AM , আপডেট: ২২ মে ২০২৬, ১১:৩৮ AM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। তার আগেই একাধিক তারকা ফুটবলারের ছিটকে পড়া বড় ধরণে ধাক্কা হয়ে এসেছে ইংল্যান্ডের জন্য। চোটের কারণে চেলসির তারকা কোল পালমার এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেনকে বিশ্বকাপ দলে রাখা হচ্ছে না বলে জানিয়েছে ইএসপিএন জানিয়েছে দলের একটি  সূত্র। অন্যদিকে হ্যারি ম্যাগুইর নিজেও নিশ্চিত করেছেন, তিনি ২৬ সদস্যের স্কোয়াডে নেই।

আগামী শুক্রবার সকালে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করবেন প্রধান কোচ টমাস টুখেল। তবে তার আগেই বৃহস্পতিবার রাতেই একাধিক বড় নামের বাদ পড়ার খবর ফাঁস হয়ে যায়।

সূত্র অনুযায়ী, ফোডেন ও পালমার—দুইজনই উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ মিস করছেন। চেলসির লেভি কোলউইলকেও দলে রাখা হয়নি। একইভাবে নিউক্যাসল ইউনাইটেডের লুইস হলও স্কোয়াডে জায়গা পাননি।

এছাড়া নটিংহ্যাম ফরেস্টের অধিনায়ক মরগান গিবস-হোয়াইট এবং ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার অ্যাডাম হোয়ারটনকেও বাদ দিয়েছেন টুখেল।

অন্যদিকে বড় চমক হিসেবে দলে জায়গা পাচ্ছেন আল আহলি স্ট্রাইকার ইভান টোনি। সূত্র জানিয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের টিনো লিভ্রামেন্টো, ড্যান বার্ন এবং অ্যান্থনি গর্ডনও স্কোয়াডে থাকছেন।

টোনি সর্বশেষ টুখেলের অধীনে মাত্র একবার বদলি হিসেবে খেলেছিলেন এবং গত জুনের ক্যাম্পের পর আর জাতীয় দলে ডাক পাননি। তবে ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ৩২ গোল করেছেন।

পালমারের ক্ষেত্রে বলা হচ্ছে, চোট এবং ফর্মজনিত সমস্যাই মূল কারণ। তবে ইংল্যান্ডের হয়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, বিশেষ করে ইউরো ২০২৪ ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তাই তার বাদ পড়া অনেকের কাছেই বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

ফোডেনও গত তিনটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ড দলে ছিলেন এবং ইউরো ২০২৪ ফাইনালে শুরুর একাদশে খেলেছিলেন। তবে ক্লাব পর্যায়ে অনিয়মিত পারফরম্যান্সের কারণে তিনি এবার জায়গা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

লেভি কোলউইল সম্প্রতি এএলসি (ACL) ইনজুরি থেকে ফিরে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে চেলসির হারে মাঠে ফেরেন এবং এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও শুরুর একাদশে ছিলেন।

গিবস-হোয়াইট এ মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৪ গোল করলেও দলে জায়গা পাননি।

এছাড়া একাধিক রিপোর্টে বলা হচ্ছে, লুক শ এবং ফিকায়ো টোমোরিও বাদ পড়তে পারেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনু দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে হ্যারি ম্যাগুইর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিশ্চিত করেন যে তিনি বিশ্বকাপে যাচ্ছেন না। তিনি লেখেন, 'আমি ভেবেছিলাম এই গ্রীষ্মে দেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারব, এই মৌসুমে আমার পারফরম্যান্সের পর। সিদ্ধান্তে আমি হতবাক ও ভীষণ হতাশ হয়েছি।

'দেশের হয়ে এই জার্সি গায়ে মাঠে নামার চেয়ে প্রিয় আর কিছু নেই আমার। আমি খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই এই গ্রীষ্মে।'

ম্যাগুইরকে গত মার্চে টুখেল আবারও দলে ফিরিয়েছিলেন, যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো পারফরম্যান্স করছিলেন। তিনি তখন উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে খেলেন এবং জাপানের বিপক্ষে ১-০ হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন।

তিনি ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন—৬৬ ম্যাচ খেলেছেন এবং ইউরো ২০২০ ফাইনালেও অংশ নিয়েছেন। তবে ইউরো ২০২৪-এ কাফ ইনজুরির কারণে তিনি সুযোগ পাননি, আর এবার বিশ্বকাপ দল থেকেও বাদ পড়লেন।

ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩১ মে’র মধ্যে ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত দল জমা দিতে হবে। তবে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ইনজুরি সংক্রান্ত কারণে আউটফিল্ড খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকবে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬