ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে থেকে বাদ পড়লেন পামার-ফোডেনসহ বড় তারকারা

২৩ মে ২০২৬, ০৯:২০ AM
স্কোয়াড থেকে বাদ পড়া মূল্যবান তারকারা

স্কোয়াড থেকে বাদ পড়া মূল্যবান তারকারা © সংগৃহীত

ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ থমাস টুখেল, আর সেই ঘোষণার পরই ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তারকাবহুল এই স্কোয়াডে জায়গা না পাওয়া বেশ কয়েকজন বড় নাম নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে চমক।

আক্রমণভাগে অন্যতম আলোচিত বাদ পড়া নাম চেলসির কোল পামার। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডের হয়ে গোল করা এই মিডফিল্ডারের বর্তমান বাজারমূল্য প্রায় ১১০ মিলিয়ন ইউরো হলেও, চলতি মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় তিনি দলে জায়গা পাননি।

ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনও স্কোয়াডে জায়গা হারিয়েছেন। প্রায় ৮০ মিলিয়ন ইউরো মূল্যমানের এই তারকা দীর্ঘ সময় পর প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের দল থেকে বাদ পড়লেন। একইভাবে রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যার বাজারমূল্য ৬৫ মিলিয়ন ইউরো, তাকেও দলে রাখেননি টুখেল।

এছাড়া ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম হোয়ার্টন (৬০ মিলিয়ন ইউরো), নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট (৬০ মিলিয়ন ইউরো), চেলসির ডিফেন্ডার লেভি কোলউইল (৫০ মিলিয়ন ইউরো), আর্সেনালের ইথান নওয়ানে (৪০ মিলিয়ন ইউরো), অ্যাস্টন ভিলার অ্যালেক্স স্কট (৪০ মিলিয়ন ইউরো), চেলসির ট্রেভো চালোবাহ (৪০ মিলিয়ন ইউরো) এবং লিডসের আর্চি গ্রে (৩৫ মিলিয়ন ইউরো)ও দলে জায়গা পাননি।

তবে দল ঘোষণায় কিছু চমকপ্রদ অন্তর্ভুক্তিও দেখা গেছে। সৌদি প্রো লিগের ইভান টনি, ব্রেন্টফোর্ডের জর্ডান হেন্ডারসন এবং নিউক্যাসলের ড্যান বার্ন জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। সব মিলিয়ে তারকাবহুল ইংল্যান্ড দলে বাদ পড়া বড় নামগুলো নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা বিশ্বকাপের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাবির এফএইচ হলের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ, নির্যাতনের বর…
  • ১৯ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৯ আগস্ট ২০২৬
ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬