ফুটবল বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের প্রশিক্ষণ সামগ্রী চুরি, গাড়ি ভাঙচুর

১৩ জুন ২০২৬, ০৫:৪৫ PM
যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের প্রশিক্ষণসামগ্রী চুরি হয়েছে

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের প্রশিক্ষণসামগ্রী চুরি হয়েছে © সংগৃহীত ও সম্পাদিত

ফুটবল বিশ্বকাপের ম্যাচ খেলার আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রশিক্ষণের জন্য পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে ইংল্যান্ড টিম। আজ শনিবার (১৩) বিকেলে তারা কানসাসে পৌঁছাবেন। এর আগে কানসাস সিটির ‘সোপ সকার ভিলেজ’ ঘাঁটিতে তাদের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও প্রশিক্ষণসামগ্রী চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ফুটবল এবং বুট জুতোও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোচ টমাস টুখেল এবং তার দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। খেলোয়াড়রা পৌঁছানোর আগেই এসব সরঞ্জাম সেখানে প্রস্তুত রাখার পরিকল্পনা ছিল। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঠিক কী কী জিনিস চুরি গেছে তা নিশ্চিত করার চেষ্টা করছে।

কানসাস সিটি পুলিশের কর্মকর্তারা এই বিষয়ে এফএর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শুক্রবার রাতে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখতে দেখা গেছে। জানা গেছে, এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কানসাস পুলিশের একজন মুখপাত্র বলেন, আজ সন্ধ্যায় কানসাস সিটিতে এসে পৌঁছানো একটি দলীয় গাড়ি থেকে মালামাল খোয়া যাওয়ার ঘটনায় আমরা একটি সম্ভাব্য চুরির তদন্ত করছি। তদন্তের কাজ এখনও চলছে।

আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ৩টা) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এই চুরির ঘটনাটি টুখেলের দলগত প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী, রবিবার থেকেই ইংল্যান্ড দলের খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করার কথা রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬