গ্রুপ পর্বের সব ম্যাচই মিস করতে পারেন নেইমার, ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি

১৩ জুন ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:২৮ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © টিডিসি ফটো

বিশ্বকাপ শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। কাফ মাসলের চোটে ভোগা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র শুধু মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচই নয়, পুরো গ্রুপ পর্ব থেকেও ছিটকে যেতে পারেন বলে দাবি করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। ফলে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার মিশনে শুরু থেকেই নিজেদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হতে পারে সেলেসাওদের।

মরক্কো ম্যাচের আগে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি নিশ্চিত মরক্কোর বিপক্ষে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প থেকেই কাফ মাসলের চোট নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই তারকা।

এখনও মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি নেইমার। তবে তাকে নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, 'নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। আমরা আশা করছি তিনি আগামী সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।'

চোট থাকা সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন আনচেলোত্তি। তার পরিবর্তে পুরোপুরি ফিট কোনো খেলোয়াড়কে নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি ইতালিয়ান এই কোচ। কারণ, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের ভেতরে নেইমারের উপস্থিতিকেও গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

এ বিষয়ে আনচেলোত্তি বলেন, 'আমরা যখন নেইমারকে দলে ডেকেছিলাম, তখন শুধু তার ফুটবলীয় দক্ষতার কথা ভাবিনি, যা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তার অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে তিনি যে বড় উদাহরণ হতে পারেন, সেই দিকটির কথাও বিবেচনা করেছি।'

তবে আনচেলোত্তির ইতিবাচক মন্তব্যের মাঝেই শঙ্কার খবর দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের পুরো গ্রুপ পর্ব খেলা নিয়েই অনিশ্চয়তা রয়েছে।

ব্রাজিলের মেডিকেল স্টাফরা তার কাফ মাসলে ‘গ্রেড টু’ চোট শনাক্ত করার পর সুস্থ হওয়ার জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করেছিলেন। সেই হিসাবে মরক্কোর বিপক্ষে তার না খেলা নিশ্চিত হলেও দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল।

কিন্তু নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিও মিস করতে পারেন নেইমার। এমনকি অনুশীলনে ফিরলেও ম্যাচ ফিটনেস ফিরে পেতে তাকে বাড়তি সময় লাগতে পারে। কারণ গত ১৭ মের পর থেকে তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াই করায় তাকে দ্রুত মাঠে ফেরাতে ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। চিকিৎসক ও কোচিং স্টাফরা আশঙ্কা করছেন, তাড়াহুড়ো করে খেলালে পুরোনো চোট আবারও ফিরে আসতে পারে।

ফলে বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয়। তবে প্রায় তিন বছর পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে তার মাঠে ফেরা যে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9