ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ

৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ PM
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেছেন। বিশ্বকাপে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার প্রতিবাদে তিনি এই পদত্যাগ করেন। 

আজ শুক্রবার (৩১ জুলাই) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিফার শেয়ার বিক্রির প্রস্তাবিত পরিকল্পনাকে কর্ডেইরো ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং তিনি শুরু থেকেই এর বিরোধিতা করেছেন।

এক বিবৃতিতে কর্ডেইরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করছি।’

তিনি আরও বলেন, ‘এটি ফিফার সদস্য সংস্থাগুলোর জন্য একটি খারাপ চুক্তি, ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি এবং দীর্ঘমেয়াদে এই খেলার ভবিষ্যতের জন্যও একটি খারাপ চুক্তি।’

ফিফার টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ ও মালিকানার অংশ বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই কর্ডেইরোর পদত্যাগ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬