সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

০১ আগস্ট ২০২৬, ১২:২২ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১২:২৩ AM
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।

গত বুধবার (২৯ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থাকাকালে একটি বিতর্কিত টকশোতে অংশগ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তৎকালীন বিরোধী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন। উক্ত ঘটনার পর জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও ছাত্রদলের সাবেক নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মুরাদ হাসান ছাড়াও চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি করা সমনে তারা হাজির না হয়ে পলাতক থাকায়, বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের আদালতে হাজির হওয়ার বাধ্যবাধকতায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের এই নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের আরও ৪৫ সহকারী শিক্ষককে বদলি, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬