ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 

৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ PM
স্পেনের খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণরত মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস

স্পেনের খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণরত মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার তদন্তে আনুষ্ঠানিকভাবে কঠোর শৃঙ্খলামূলক পদক্ষেপ গ্রহণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। বুধবার এক বিবৃতিতে ফিফা জানায়, ফাইনালের শেষে হাতাহাতির অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আর্জেন্টাইন তারকা কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তির ঝুঁকিতে রয়েছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, সহিংস আচরণের (হাতাহাতি, লাথি, কনুই দিয়ে আঘাত বা থুতু দেওয়া) জন্য সর্বনিম্ন তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পারেদেসের বিরুদ্ধে সহিংস আচরণের তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। ফলে তার নয় ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারলেও, ধারণা করা হচ্ছে তাকে পাঁচ থেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মলিনার বিরুদ্ধে সহিংস আচরণের দুটি অভিযোগ আনা হয়েছে—একটি সরাসরি আক্রমণের জন্য এবং অন্যটি চেষ্টা চালানোর জন্য। তাঁর ক্ষেত্রে সর্বোচ্চ ছয় ম্যাচের শাস্তি হতে পারে, তবে অন্তত চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া একই অভিযোগে জাতীয় দলের সহকারী কোচ রবার্তো ফাবিয়ান আয়ালা তিন ম্যাচের শাস্তির মুখে পড়েছেন।

অন্যদিকে, অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন থিয়াগো আলমাদা এবং স্প্যানিশ মিডফিল্ডার গাভি। ফিফার নিয়ম অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে তাদের সর্বনিম্ন এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে।

কেবল খেলোয়াড়ই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান, নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন, কিকে-অফে বিলম্ব, ড্রেসিংরুম ও গ্যালারিতে বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার প্রদর্শন এবং গ্যালারি থেকে বস্তু ছুড়ে মারার অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। এসব অপরাধের দায়ে এএফএ-কে বিপুল অঙ্কের অর্থদণ্ড গুনতে হতে পারে। 

ফিফার নিয়ম অনুযায়ী জরিমানার পরিমাণ ১ লাখ থেকে ১০ লাখ মার্কিন ডলার বা ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি হতে পারে। পরিস্থিতি অতিমাত্রায় গুরুতর বলে বিবেচিত হলে ভবিষ্যতে দেশের মাটিতে ফুটবল ম্যাচগুলোর জন্য দর্শক প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।

ফিফা জানিয়েছে, দ্রুতই তারা এএফএ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র পাঠাবে। চূড়ান্ত রায় দেওয়ার আগে উভয় পক্ষকেই নিজেদের ব্যাখ্যা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬