শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

০১ আগস্ট ২০২৬, ১২:০৮ AM
শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দরা

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দরা © সংগৃহীত

২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে সিরিজ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। শুক্রবার (৩১ জুলাই) তিন সদস্যের বিচারক বেঞ্চ তাঁকে ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে এই সর্বোচ্চ সাজা ঘোষণা করেন।

তবে শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ থাকায় সাধারণত এই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে বলে জানা গেছে। এই রায়ের বিরুদ্ধে পুজিথ জয়সুন্দরার আপিল করার সুযোগ রয়েছে।

ইস্টার সানডের সেই হামলায় শ্রীলঙ্কার তিনটি অভিজাত হোটেল এবং তিনটি গির্জায় (দুটি ক্যাথলিক ও একটি প্রোটেস্ট্যান্ট) প্রায় একই সময়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। রক্তক্ষয়ী ওই হামলায় ৪২ জন বিদেশিসহ ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হন।

পরবর্তী সময়ে গঠিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, হামলার পূর্বে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার আগাম সতর্কবার্তা দেওয়া হলেও পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তা চরম অবহেলায় উপেক্ষা করেছিল। সেই প্রশাসনিক ব্যর্থতার দায়েই সাবেক পুলিশপ্রধানকে সাজা দেওয়া হলো। একই অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধেও পৃথক রায় ঘোষণার প্রক্রিয়া চলছে।

তদন্তকারীদের মতে, স্থানীয় দুটি উগ্রপন্থী গোষ্ঠী এই হামলার জন্য দায়ী এবং হামলায় সরাসরি অংশ নেওয়া বোমারুদের সবাই মারা গেছে। তবে হামলায় সহায়তার অভিযোগে আরও অনেকের বিচার চলছে। অন্যদিকে, শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের দাবি—শনাক্ত হওয়া ব্যক্তিরা কেবল পেয়াদা মাত্র, রক্তক্ষয়ী এই হামলার পেছনে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক বড় ষড়যন্ত্র রয়েছে।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9