রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ PM
প্রভাষক নিয়োগে আবেদন চলছে রাজউক উত্তরা মডেল কলেজে

প্রভাষক নিয়োগে আবেদন চলছে রাজউক উত্তরা মডেল কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। প্রতিষ্ঠানটি 'প্রভাষক' পদে ১৫ শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজ;

পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, পরিসংখ্যান, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, কৃষিশিক্ষা;

পদসংখ্যা: ১৫টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (৩১ আগস্ট তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা পরিশোধ করতে হবে;
 
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০' বরাবর ডাকযোগে প্ররণ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞাপ্তি দেখুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক ৩১ জুলাই ২০২৬, পৃষ্ঠা ৫

জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬