বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশী সংগীতশিল্পী, কে এই সঞ্জয়

১৩ জুন ২০২৬, ০৩:১৬ PM
বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়

বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে সঞ্জয় © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে উঠে আসেন। একই সঙ্গে নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক তুলে ধরে দেশকে ভিন্নভাবে উপস্থাপন করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

শনিবার টরন্টো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহী এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তারা মিলে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।

এদিন অনুষ্ঠানের আলোচিত দিক ছিল সঞ্জয়ের বিশেষভাবে তৈরি জ্যাকেট। জ্যাকেটের ডান হাতার অংশে এমব্রয়ডারির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা ফুটিয়ে তোলা হয়। পারফরম্যান্স চলাকালে তিনি বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয়। শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন চট্টগ্রামে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

বিশ্বব্যাপী কাজ করলেও নিজের শেকড়ের প্রতি বরাবরই অনুরাগী সঞ্জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর থিম সং তৈরিতেও তিনি যুক্ত ছিলেন। এছাড়া ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করেছেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরে নতুন করে আলোচনায় এসেছেন সঞ্জয়। তার এই অর্জনকে দেশের সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ গর্বের সঙ্গে উদযাপন করছেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9