৭৭৭ সদস্যের কমিটি দিল ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ, প্রধান উপদেষ্টা স্পিকার

১৬ জুন ২০২৬, ০৬:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদের ফেসবুক পেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদের ফেসবুক পেজ © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদের ৭৭৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফিফা বিশ্বকাপ-২০২৬ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার (১৬ জুন) এটি প্রকাশিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিসবাহ উদ্দিন। 

বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন দলের সমর্থকরা গঠন করেছেন কমিটি। এতে দেখা মিলেছে হলভিত্তিক, ব্যাচভিত্তিক, সেশনভিত্তিক ও বিভাগভিত্তিক কমিটি‌ও। 

ইতোমধ্যেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাজিল ঐক্য পরিষদ’- এর মিশন হেক্সা, ৩০০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যামেলিয়া হাসান শশী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদুর রহমান মিশু।

এ ছাড়া অন্যান্য দলের সমর্থকরাও তাদের অনুসারীদের নিয়ে কমিটি গঠন করেছেন। সর্বশেষ আজ ৭৭৭ সদস্যের কমিটি গঠন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

গ্রুপ 'জে' -এর প্রথম ম্যাচে আগামীকাল বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ক্যানসাস সিটি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার এই মিশনকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি কেমন একাদশ সাজাতে পারেন, তা নিয়ে গুগলে ফুটবলপ্রেমীদের অনুসন্ধান এখন তুঙ্গে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬