বিশ্বকাপের আগে ফুটবল বাজারে তরুণদের একচ্ছত্র আধিপত্য

৩০ মে ২০২৬, ০৪:১৬ PM
লামিনে ইয়ামাল, আরলিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে

লামিনে ইয়ামাল, আরলিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বিশ্বকাপ কেবলই শিরোপা জয়ের লড়াই নয়, বরং ফুটবলারদের জন্য নিজেদের সামর্থ্য ও বাজারমূল্য প্রমাণের অন্যতম বড় মঞ্চও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই আসরের আগে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ তারকারা। সিআইইএস ফুটবল অবজারভেটরি এবং ফুটবল বাজার বিশ্লেষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য বলছে, বয়স যত কম, বর্তমান বাজারমূল্যে তত বেশি এগিয়ে আছেন নতুন প্রজন্মের খেলোয়াড়রা।

এই তালিকার শীর্ষে আছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বার্সেলোনার এই উইঙ্গারের বাজারমূল্য ৪০১ মিলিয়ন ডলারেরও বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার। সমবয়সী অন্য খেলোয়াড়দের তুলনায় তার বাজারমূল্য কয়েক গুণ বেশি।

ইয়ামালের পরেই আছেন নরওয়ের ‘গোলমেশিন’ স্ট্রাইকার আরলিং হল্যান্ড। অন্যদিকে ২৭ পেরিয়েও বিশ্বের শীর্ষ মূল্যবান ফুটবলারদের তালিকায় জায়গা ধরে রেখেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকায় ইউরোপীয় ক্লাবগুলোর একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। এই তালিকায় রিয়াল মাদ্রিদের তিনজন, বার্সার দুজন এবং পিএসজির দুজন ফুটবলার রয়েছেন।

তবে এই তালিকায় নেই ফ্রান্সের উইঙ্গার উসমান দেম্বেলে। যদিও তিনি সম্প্রতি পিএসজির হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন এবং ২০২৫ সালের ব্যালন ডি’অরও জিতেছেন।

একনজরে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার

১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার

২. আরলিং হল্যান্ড (ম্যানচেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার

৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার

৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার

৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার

৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার

৭. দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার

৮. জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার

৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার

১০. পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন কর…
  • ৩০ মে ২০২৬
৩ বছর বয়সি রুহান যাচ্ছিল নানার বাড়ি, দুর্ঘটনায় বাবার সঙ্গে …
  • ৩০ মে ২০২৬
মেঘনা গ্রুপ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ২৩ জুন পর্…
  • ৩০ মে ২০২৬
বিশ্বকাপের আগে ফুটবল বাজারে তরুণদের একচ্ছত্র আধিপত্য
  • ৩০ মে ২০২৬
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ৩০ মে ২০২৬
মাতৃদুগ্ধ পানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, প্র…
  • ৩০ মে ২০২৬