ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খোলার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর

১১ মে ২০২৬, ০৭:৫৪ PM
ঋতুপর্ণা চাকমার বাড়ি পরিদর্শনে প্রতিনিধি দল রাঙামাটিতে

ঋতুপর্ণা চাকমার বাড়ি পরিদর্শনে প্রতিনিধি দল রাঙামাটিতে © সংগৃহীত

দুই বারের সাফ জয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে দীর্ঘসূত্রিতার অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জটিলাতার বিষয়টি দ্রুত নিরসনের জন্য প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উদ্যোগ নেন। বর্তমানে তিনি সরকারি সফরে তুরস্কে অবস্থান করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে পাঠিয়েছেন। এই প্রতিনিধি দল সরেজমিনে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ কয়েক বছরেও কেন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি, তার প্রকৃত কারণ জানার চেষ্টা করেন।

প্রতিনিধি দলে থাকা প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে এ নিয়ে  বৈঠক করেন। 

এস এম আশরাফ বলেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন, ‘জেলা প্রশাসন বাড়িটি তৈরি করে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত কিছু জটিলতার কারণে পুরো প্রক্রিয়াটি থমকে আছে।’

যদিও ২০২৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ঋতুপর্ণা চাকমাকে ১২ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ঋতুপর্ণা নিজেও সেই জমি দেখে এসেছিলেন। তবে জানা যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তিনি এখনও জমির দখল বুঝে পাননি।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জানিয়েছে, রাঙামাটি সফরে এ মাধ্যমে প্রাপ্ত সমস্ত তথ্য ও প্রতিবন্ধকতার বিস্তারিত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিমন্ত্রী এই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে দেশের এই কৃতি ফুটবলার দ্রুত তার প্রতিশ্রুত সরকারি বাড়ি বুঝে পান। প্রতিমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ ঋতুপর্ণার পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9