স্রেফ ‘ইগোর বশে’ নাঈম ভাইয়ের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ: সর্ব মিত্র

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ AM
সর্ব মিত্র চাকমা

সর্ব মিত্র চাকমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদপ্রার্থী সর্ব মিত্র চাকমা অভিযোগ করেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে এক সাংবাদিকের ওপর ‘স্রেফ ইগোর বশে’ লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা বলেন, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় বাংলা নিউজের এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি জানান, নাঈম নামে ওই সাংবাদিকের সঙ্গে দেখা হলে দেখা যায় তার মাথার একপাশ ফুলে গেছে।

তিনি দাবি করেন, পুলিশের কাছে কোনো মাদক না পাওয়া সত্ত্বেও নাঈমকে প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করা হয়। সর্ব মিত্র চাকমা আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ১৪৪ ধারা জারিকৃত কোনো বিশেষ স্থান নয় যে সেখানে কেউ আসা-যাওয়া করতে পারবে না। ‘স্রেফ ইগোর বশে নাঈম ভাইয়ের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ,’—লেখেন তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাঈম ভাইয়ের উচিত এই লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

একই পোস্টে তিনি মন্তব্য করেন, ঘন ঘন মাদকবিরোধী অভিযান চালানোর পরিবর্তে টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন।

সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন হওয়ায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে উল্লেখ করে সর্ব মিত্র চাকমা বলেন, সরকারের বিশেষত শিক্ষা মন্ত্রীর উচিত সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক সিন্ডিকেটমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং পথশিশুদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।

কক্সবাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950