শনিবারের বাস চালু

ইউজিসি বাজেট দিলেও আটকে যাচ্ছে ট্রেজারার স্বাক্ষর না দেওয়ায়

অভিযোগ সর্ব মিত্রর

০৬ মে ২০২৬, ০৫:২৪ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৫:৫৪ PM
অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সর্ব মিত্র চাকমা

অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সর্ব মিত্র চাকমা © ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাজেট দিলেও আটকে যাচ্ছে ট্রেজারার স্বাক্ষর না দেওয়ায়- এমনটাই অভিযোগ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। তিনি বলেন, শনিবারের বাস সার্ভিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডাকসুর পরিবহন সম্পাদক। সবশেষে ইউজিসি থেকে একটা বাজেটও নিয়ে এসেছেন তিনি। কিন্তু সেই ফাইল পড়ে আছে ট্রেজারারের অফিসে; তার স্বাক্ষর পেলেই ব্যাপারটা উপাচার্যের টেবিলে উঠবে। কিন্তু তিনি ডাকসুকে ব্যর্থ প্রমাণ করতে স্বাক্ষর করছেন না।

 আজ বুধবার (৬ মে) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন সর্ব মিত্র চাকমা। 

পোস্টে তিনি লেখেন, ডাকসুকে ব্যর্থ প্রমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ/ট্রেজারার মরিয়া কথাটা অনেকাংশে মুখে মুখে প্রচারিত। ব্যক্তিগতভাবে আমি খুব কমই ট্রেজারারের মুখোমুখি হয়েছি। প্রশাসনের বড় দায়িত্বশীল হিসেবে আচরণে ভালো হবেন এটাই প্রত্যাশার। একজন ব্যক্তি তার রাজনৈতিক মতাদর্শ, চয়েজ ইত্যাদির জায়গা থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব নাও রাখতে পারে। কিন্তু, আজ স্যারের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আমি অবাক হয়েছি। ‘কাজ আটকে রাখা বা বাধা দেয়া’ এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ এক জিনিস নয়। 

তিনি আরও লেখেন, না, উনি কিছুতেই সাইন করবে না। একটা বিশ্ববিদ্যালয়ে ছুটির দিন বলে আদতে কিছু হয় না, বিভিন্ন সেমিনার-প্রোগ্রাম-গ্রুপ টাস্ক লেগেই থাকে, যারা দূর দুরান্তে থাকে তাদের জন্য শনিবারে বাস সার্ভিস চালুর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সাইন না করার ক্ষেত্রে তার যুক্তি, ‘এটা দুই বছর চলবে। এরপর শনিবারে বাস চালু রাখার টাকা কে দিবে? সেই গ্যারান্টি আগে নিয়ে আসো, নাহলে আমি সাইন দিব না।’ 

ডাকসুর এ কার্যনির্বাহী সদস্য লেখেন, ফাইল ট্রেজারারের টেবিলেই ছিল। কিন্তু না তিনি সাইন করবেন না। নেগেটিভ ফিডব্যাক দিয়ে কাগজটা পাঠাবেন, কখন ফিডব্যাক পেতে পারি প্রশ্নের উত্তরে তার জবাব, ‘আমি আমার অফিস কি তোমার কথায় চালাব?’ অসহযোগিতা করতেই পারেন কিন্তু অপমান করার অধিকার আপনার নেই স্যার! ছাত্রের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করার এই ইম্যাচুরিটি ছাড়ুন, দায়িত্বশীল আচরণ করতে শিখুন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950