এমএলএস কাপে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ AM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ AM
মেসি

মেসি © সংগৃহীত

লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা জিতেছে। শনিবার রাতে চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে পরাজিত করে এ কীর্তি গড়ে। আর্জেন্টাইন কিংবদন্তি লিও মেসি এই  ম্যাচে দুটি গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

এদিন ইন্টার মায়ামি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। আলেন্দের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে হোয়াইটক্যাপস ডিফেন্ডার এডিয়ার ওকাম্পোর পায়ে লেগে বল নিজেদের জালেই ঢুকে যায়। বিরতির পর আলি আহমেদের ডিফ্লেকটেড শট পোস্টে লেগে ফিরে এসে জালে পৌঁছায়, তাতে সমতায় ফিরে ভ্যাঙ্কুভার।

দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে ডি পল গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর যোগ করা সময়ে তাদেও আলেন্দেকে দুর্দান্ত এক থ্রু-পাস দিয়ে ফলাফল নিশ্চিত করেন মেসি।

ক্লাবটির ইতিহাসে এটাই প্রথম এমএলএস কাপ জয়; এর আগে কখনোই তারা প্রথম রাউন্ড পার হতে পারেনি। মেসি যোগ দেওয়ার পর এটি ইন্টার মায়ামির তৃতীয় শিরোপা—২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৪ সালের সাপোর্টার্স’ শিল্ডের পর আরও একটি ট্রফি যোগ হলো তাদের ক্যাবিনেটে।

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬