বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনও ৬ মাস বাকি। তবে বৈশ্বিক এই মহারণে উত্তাপ ছড়াতে শুরু করেছে অনেক আগেই। সেই উন্মাদনা আরও বাড়াতে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। সেদিনই জানা যাবে, কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের মহাযজ্ঞে।

এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা ও লিওনেল মেসি। তবে পথ যে সহজ নয়, তা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে খোলাখুলি কথা বলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

মেসির ভাষ্যমতে, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যেকোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। ধরুণ, বল পোস্টে লেগে ঢুকে গেল! আপনার টুর্নামেন্ট শেষ। কিংবা পেনাল্টিতে হারলেই স্বপ্ন ভেঙে যায়।’

অবশ্য বিশ্বকাপের আগে সমর্থকদের বড় প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে আবারও দেখা যাবে কি মেসিকে? এ বিষয়ে তার মন্তব্য, শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকলে খেলতে আপত্তি নেই তার।

মেসির ভাষায়, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।’

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950