বিশ্বকাপ ড্র: কীভাবে কাজ করে এবং কারা কোন পটে?

২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

আগামী বছর প্রথমবারের মতো বর্ধিত কলেবরে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-ফিফা। এর আগে ৪৮ দলের এই টুর্নামেন্টের ড্র’তে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে নিয়ন্তা সংস্থাটি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা চার দল ড্র’তে দুটি ভিন্ন হাফে থাকবে, এর অর্থ হচ্ছে সেমিফাইনালের আগে এই চারটি দলের কোনোভাবেই দেখা হচ্ছে না। 

র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা স্পেন, দ্বিতীয়স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা- ড্র’তে বিপরীত হাফে থাকবে। তৃতীয় ও চতুর্থস্থানে থাকা ফ্রান্স ও ইংল্যান্ডের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। এর ফলে এই দলগুলো যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে বিশ্বের শীর্ষসারির দুটি দলের ফাইনালের আগে দেখা হচ্ছে না। 

আগামী মঙ্গলবার ড্র’কে সামনে রেখে ৪৮ দলের ৪টি পট প্রকাশ করেছে ফিফা। একইসঙ্গে ড্র’য়ের নিয়মও প্রকাশ করেছে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে আসন্ন বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। 

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চারটি দলের সঙ্গে স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে পট-১’এ। ১২ দলের এই পটে আরও আছে জার্মানি। প্রথমে পট-১’র ড্র অনুষ্ঠিত হবে। এরপর একে একে পট-২, ৩, ও ৪’র ড্র ধারাবাহিকভাবে চলবে। 

মার্চে প্লে—অফে অংশ নেওয়া ১৮টি দলের মধ্য থেকে এখনো ৬টি দল চূড়ান্ত পর্বে যাওয়া বাকি রয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকলেও টানা তৃতীয়বারের মতো তাদেরকে প্লে-অফে খেলতে হবে। বাছাইপর্ব পার করতে পারলে ড্রতে তাদের অবস্থান হবে ৪ নম্বর পটে। 

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তান ৩ নম্বর পটে। বিশ্বকাপে নতুন খেলতে আসা অপর তিন দল জর্ডান, কেপ ভার্দে ও কুরাসাও ৪ নম্বর পটে আছে।

কোন পটে কারা?

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9