টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে

২৫ নভেম্বর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রায় আড়াই মাস আগে সূচি প্রকাশ করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ২০ দলের এই বিশ্বকাপের পর্দা উঠবে। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনাল পেরিয়ে ৮ মার্চ হবে ফাইনাল।

এর আগে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। একইদিন মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে স্বাগতিক ভারত। বাংলাদেশও অবশ্য উদ্বোধনী দিনই নিজেদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে লিটন দাস-পারভেজ ইমনদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া বৈশ্বিক এই মহারণের প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয়টি কলম্বোতে হবে। যেখানে পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। শেষমেশ এমন কিছু না হলে আহমেদাবাদেই হবে ফাইনাল।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

৯ ফেব্রুয়ারি: ইতালি, কলকাতা

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড, কলতাতা

১৭ ফেব্রুয়ারি: নেপাল, মুম্বাই

বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল:

গ্রুপ ‘এ’: ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি 

গ্রুপ ‘ডি’: সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage