মেসির জন্মদিন ম্লান করে ‘প্রত্যাবর্তনের’ গল্প লিখল ব্রাজিলিয়ান ক্লাব

২৪ জুন ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:০৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © এএফপি

জয় দিয়ে লিওনেল মেসির ৩৮তম জন্মদিন রাঙাতে পারল না ইন্টার মায়ামি। উল্টো স্বাগতিকদের বিপক্ষে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ম্যাচের ৭৯তম মিনিট পর্যন্ত ২–০ ব্যবধানে পিছিয়ে ছিল পালমেইরাস। কিন্তু তীব্র লড়াইয়ের মানসিকতা আর পরিশ্রমে শেষমেশ ফলও পেয়েছে তারা। ম্যাচের ৮০ ও ৮৭তম মিনিটে গোল পরিশোধ করে সমতায় ফেরে দলটি। দলের হয়ে গোল দুটি করেন পাউলোনিও এবং মাউরিসিও।

এই ড্রয়ে ‘এ’ গ্রুপের টেবিল টপার হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে পালমেইরাস। তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান ৫ পয়েন্ট মায়ামিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ব্রাজিলিয়ান ক্লাবটি। 

এদিকে আরেক ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াই উপহার দিয়েছে পোর্তো ও আল আহলি। তবে শেষমেশ ৪-৪ সমতাতেই শেষ হয়েছে ম্যাচটি। অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজছে দল দুটির।

মঙ্গলবার (২৪ জুন) সকালে হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই দুর্দান্ত লড়াই উপহার দেয় দল দুটি। তবে ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় মায়ামি। দারুণ এক কাউন্টার অ্যাটাকে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন টাডিও অ্যালেনডে। তাকে গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ।

বিরতি থেকে ফেরার পর ৬৫তম মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি। গোল করেন সুয়ারেজ। যদিও দ্বিতীয়ার্ধে পালমেইরাসের সামনে একরকম গুটিয়েই ছিলেন মেসিরা। অবশ্য শেষ রক্ষাও হয়নি মায়ামির। ম্যাচের শেষ দিকে আক্রমণের ঝড় তুলে ম্যাচ ২–২ গোলে ঠিকই ড্র করে ফেলে পালমেইরাস।

গ্রুপে দুইয়ে থাকায় রাউন্ড অব সিক্সটিনে পিএসজির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি। অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে পেয়েছে পালমেইরাস। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নক-আউটে ব্রাজিলের যেকোনো একটি ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবটি উঠবে শেষ আটে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9