৬ গোলের থ্রিলারে ড্র বার্সেলোনা-ইন্টারের ম্যাচ

০১ মে ২০২৫, ০৬:৩৯ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
বার্সেলোনা ও ইন্টার মিলান

বার্সেলোনা ও ইন্টার মিলান © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মানেই উত্তেজনার পারদ চড়া—আর বার্সেলোনা ও ইন্টার মিলান মিলে সেটিকে নিয়ে গেল অন্য উচ্চতায়। কাতালানদের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে দর্শকরা উপভোগ করলেন এক দুর্দান্ত গোলবন্যার ম্যাচ। ম্যাচ শেষে ফল—৩-৩ গোলে ড্র।

ম্যাচ শুরু হতে না হতেই বাজিমাত করলেন মার্কাস থুরাম। মাত্র ১ মিনিটের মধ্যেই ডেনজেল ডামফ্রিজের ক্রসে দুর্দান্ত ব্যাকহিল করে গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে দিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির পাসে আবারও জ্বলে উঠলেন ডামফ্রিজ, শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করলেন ২-০!

তবে ঘুরে দাঁড়াতে দেরি করেনি বার্সা। দুই মিনিট পরই ইয়ামাল ডান দিক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধ শেষের আগে পেদ্রির ফ্লিকে রাফিনিয়ার নিয়ন্ত্রণ এবং তাতে ফেরান তোরেসের শটে গোল করে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ ইনজুরিতে মাঠ ছাড়েন, বদলি হয়ে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে আবারো ডামফ্রিজ, এবার কর্নার থেকে হেড করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। কিন্তু আবারও দ্রুত জবাব বার্সার—ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট বারপোস্টে লেগে গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে বল ঢুকে পড়ে জালে! ৩-৩!

এখন সবকিছু নির্ভর করছে দ্বিতীয় লেগের ম্যাচের ওপর, যা হবে ৬ মে, মঙ্গলবার, ইন্টারের ঘরের মাঠ জিউসেপ্পে মিয়াজ্জায়। ওই ম্যাচেই জানা যাবে ফাইনালে কারা প্যারিস সেইন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে।

ট্যাগ: ফুটবল
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬