যে ৯ কারণে নটর ডেম ভালো করত এবং করবে; এই রাজত্ব অতিদ্রুত শেষ হবে না

৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © সংগৃহীত

নটর ডেম কলেজের রাজত্ব অতিদ্রুত শেষ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (সাবেক পিজি) শিক্ষক সাদিকুর রহমান সাদাব। তিনি বলেন, ‘নটরডেম কলেজ আজীবন ভালো রেজাল্ট করবেই। কারণ নটরডেম ক্রিমগুলাকে বেছে নেয় এরপর ক্রিমগুলার জন্য কি কি করে শুনেন। সবসময় তো বলেন খালি ভালো ছাত্র ভর্তি হয়। কিন্তু এই ভালো ছাত্র ঢাকার অন্য প্রাইভেটগুলাতেও ভর্তি হয় অন্তত ৩০-৪০ শতাংশ। কিন্তু তাদের ধরে রাখতে পারে না।

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সাদিকুর রহমান সাদাব বলেন, ‘এখানকার শিক্ষকরা ক্লাসেই সব পড়ায়, অল্প পড়িয়ে ২-৩টা ম্যাজিক দিয়ে আকার ইঙ্গিতে নিজের ব্যাচে আসো এই ডাক দেয় না। নটরডেমে প্রতিটা কুইজ এক্সাম, হাফ ইয়ারলি, ইয়ারলি এক্সাম স্যাররা ক্লাসে যা পড়ায় তার ওপর হয়, এমন না যে, স্যারদের কোচিংয়ে যা পড়াইছে তার ওপর সিলেবাস সাজাবে ওঁ প্রশ্ন করবে। নটরডেমে একটা পেপার একটা স্যারই নেয়, একটা অধ্যায় চলে। একসাথে চার স্যার এক বিষয়ের চার অধ্যায় শুরু করে না।’

তিনি বলেন, ‘নটরডেমের স্যাররা ব্যাসিক বিল্ডিং স্টুডেন্টদের সাথে সম্পর্ক তৈরিতে সময় দেয়। অন্য কলেজ যেখানে প্রথম ২ মাসে ৬টা অধ্যায় না পড়াইয়া পরীক্ষা নিতে তারিখ দেয়। নটরডেম তখন প্রথম দুমাস লাগিয়ে জীববিজ্ঞানের উপক্রমণিকা পড়ায়। নটরডেমে দ্বিতীয় বর্ষে সময় নষ্ট হবে বলে প্রি-টেস্ট নেয় না।’
 
‘নটরডেমে টেস্টের পর টাকার লোভে মডেল টেস্ট বাধ্যতামূলক, না দিলে এডমিট কার্ড  দিব না বলে না। তারা টেস্টের পর ছেড়ে দেয় শিক্ষার্থীদের। আরও অনেক কারণ আছে, আমি নিজে নটরডেমের ছাত্র না। কিন্তু আমার ১০ বছরের শিক্ষকতা জীবনে নটরডেমের অনেক কালচার বা সংস্কৃতি দেখি যা আসলে ইউনিক। এমন আরও ১৫-২০টা পয়েন্ট লিখতে পারব। তাই নটরডেম ভালো করত এবং করবে। এই রাজত্ব শেষ হবে না অতিদ্রুত।’

জানা গেছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। 

এদিকে এ বছর দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর নটর ডেম কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ হাজার ২৫৬ জন। পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। কলেজটিতে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩। তাদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন। ৫৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

বিগত বছর জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৯০১ জন এবং পাশের হার ছিল ৯৯.৮৮। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৯৭ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ২৫ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।

বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৭৪১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ৩৮০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন। অকৃতকার্য হয়েছেন ২২ জন শিক্ষার্থী।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬