২০২৬ সাল পর্যন্ত স্থগিত সাফ, জানে না বাফুফে

২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
সাফ লোগো

সাফ লোগো © সংগৃহীত

আগামী জুনে মাঠে গড়ানোর কথা ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। তবে ভেন্যু ও স্পন্সরশিপ জটিলতায় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্ট আলোর মুখ দেখা নিয়ে নানান শঙ্কা ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে আকস্মিকভাবে আগামী বছর পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়ে জানায় দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিবৃতিতে সাফ জানিয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুসারে প্রস্তুতিও চলছিল। তবে সংস্থাটির সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস-ফাইভ মনে করে, এই পদ্ধতির জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই, ২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, আগামী ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সেই সভার আগেই হঠাৎ স্থগিত করার সিদ্ধান্ত এলো। তবে এ নিয়ে এখনো সাফ সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হলেও এখনও সদস্য দেশগুলোকে এই বিষয়ে অবগত করেনি সাফ কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মন্তব্য, ‘আমরা গণমাধ্যম ও সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনও আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানি না। আমাদের পরিকল্পনা ছিল, জুনে সাফে খেলব।’

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬