নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেল ১১ দলীয় ঐক্যের লংমার্চগামী বাস

৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ PM
১১ দলীয় ঐক্যের লংমার্চগামী বাস

১১ দলীয় ঐক্যের লংমার্চগামী বাস © টিডিসি ফটো

৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চে অংশ নিতে যাওয়ার পথে ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে লংমার্চে অংশ নিতে ঢাকাগামী বাসটি কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কারও আঘাত গুরুতর না হওয়ায় তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, ৭ দফা দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শনিবার সকালে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬