বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ PM
শেফালী বেগম

শেফালী বেগম © সংগৃহীত

বয়সের কাছে হার মানেননি নীলফামারীর ডিমলা উপজেলার শেফালী বেগম। সংসারের দায়িত্বে দীর্ঘদিন বন্ধ ছিল পড়াশোনা। তবে মনের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেননি। অবশেষে ৫২ বছর বয়সে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। পেয়েছেন জিপিএ-৪.২১।

শেফালী বেগম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। ছোটবেলায় বাবাকে হারানোর পর পারিবারিক সংকটে বন্ধ হয়ে যায় তার পড়াশোনা।

পরে সংসার ও সন্তানদের দায়িত্ব সামলাতে গিয়ে আর পড়ার সুযোগ হয়নি। দীর্ঘ বিরতির পর স্বামী ও সন্তানদের উৎসাহে আবারও পড়াশোনা শুরু করেন শেফালী। ভর্তি হন গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। নিয়মিত পড়াশোনার মাধ্যমে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ অর্জন করেন।

শেফালী বেগম বলেন, ছোটবেলার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই নতুন করে পড়াশোনা শুরু করেছিলাম। এই ফলাফল আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। এ সময় স্বামী ও সন্তানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

কলেজের প্রভাষক আব্দুল মান্নান বলেন, শেফালীর এই অর্জন প্রমাণ করে শেখার আগ্রহ থাকলে বয়স কখনো বাধা হতে পারে না।

এদিকে শেফালীর স্বামী মকছেদুল আলম ও পরিবারের সদস্যরা তার সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬