ইংরেজিতে ফেল, এবার চলে গেলেন রাব্বিলও

৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ PM
অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হতাশ হয়ে পড়েন। পরিবারের ধারণা, পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

রাব্বিলের বাবা রমজান আলী বলেন, আমার ছেলে পড়াশোনায় কিছুটা অন্যমনস্ক ছিল। তবে এমন চরম সিদ্ধান্ত নেবে, তা কখনো ভাবিনি। পরীক্ষার ফলাফলের হতাশাই আমার বুক খালি করে দিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। আজ দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর থেকে লক্ষ্মীপুরের ভূমিকা রানী দাস ছাড়াও সাতক্ষীরা ও মাগুরায় আরও তিন পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

ফলাফল প্রকাশের পর দেখা যায়, ভূমিকা রানী দাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬