সৌদির ঐতিহ্যবাহী পোশাকে রোনালদো, জানালেন ঈদের শুভেচ্ছা

৩০ মার্চ ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগ্রহ

মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।

 আজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈদ উপলক্ষে একটি ছবিসহ পোস্ট করেছেন রোনালদো। যেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার, কাঁধে সৌদি আরবের পতাকাসদৃশ কাপড়।  

পোস্টের ক্যাপশনে রোনালদো লিখেছেন, 'সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন।

প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!'

রোনালদো সম্প্রতি পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ খেলতে গিয়েছিলেন।

দলকে আসরের সেমিফাইনালেও তুলেছেন এই সুপারস্টার উইঙ্গার। এরপর আন্তর্জাতিক উইন্ডো শেষে সৌদি আরবের আল-নাসর  ক্লাবে ফিরেছেন তিনি। আল-হিলালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন দলটির অধিনায়ক।  

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬