শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে, আগামী ২৪ ঘণ্টায় সাময়িকভাবে তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

টানা ব্যর্থতায় কাঠগড়ায় মেসির পেনাল্টি, ৫০:৫০ চান্স
  • ০৭ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ড: বুধবারের দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
  • ০৭ জুলাই ২০২৬
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রাশিদুল ইসলাম
  • ০৭ জুলাই ২০২৬
আলভারেজের নিশ্চিত গোল বাঁচালেন মিশর গোলরক্ষক
  • ০৭ জুলাই ২০২৬
পোস্টে লেগে ফিরল মেসির দুর্দান্ত শট
  • ০৭ জুলাই ২০২৬
সংসদে ‘পাবলিক পরীক্ষা অপরাধ (সংশোধন) বিল-২০২৬’ পাস
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence