হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস

২৭ মার্চ ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
হামজা দেওয়ান চৌধুরী ও লিটন দাস

হামজা দেওয়ান চৌধুরী ও লিটন দাস © সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে এক হ্যামিলনের বাঁশিওয়ালার আবির্ভাব ঘটেছে। নাম তার হামজা দেওয়ান চৌধুরী। তবে বাঁশির সুরে নয়, ফুটবলশৈলীতে তিনি যেন হয়ে উঠেছেন এ যুগের বাংলাদেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালা। তার আগমনেই যেন প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবলে। 

নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে মাঠের সেরা খেলোয়াড়ই ছিলেন তিনি। এরই ফাঁকে বাংলাদেশি ক্রিকেট তারকা লিটন দাস দেখা করলেন হামজার সঙ্গে। 

হামজার সঙ্গে ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে লিটন লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’ ক্যাপশনেই লিটন লিখেছেন ছবিটি তুলেছেন তার স্ত্রী।

হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য এর মাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সেই সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। 

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬