তরমুজের ওপর লবণ ছিটিয়ে খাওয়া কি ভালো

০৩ এপ্রিল ২০২৬, ১১:২২ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ AM
তরমুজে লবণ দিয়ে খাওয়ার উপকারিতা

তরমুজে লবণ দিয়ে খাওয়ার উপকারিতা © সংগৃহীত

গ্রীষ্মকালের  তীব্র তাপদাহের মধ্যে রসালো ফল তরমুজের সমাদর সর্বত্র। এই গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে। অনেকেই তরমুজের ওপর লবণ ছিটিয়ে খেতে ভালোবাসে। শুধু স্বাদ নয়, পরিমিত মাত্রায় লবণ ছিটিয়ে খেলে বাড়তি স্বাস্থ্যগত উপকারিতাও পাওয়া যায়। 

তরমুজ শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে কারণ এতে ৯২% পানি রয়েছে এবং পটাশিয়ামের মতো মিনারেলও রয়েছে। কিন্তু এতে সোডিয়ামের মাত্রা বেশ কম থাকে। এই গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে হলে তরমুজের উপর লবণ ছড়াতেই হবে। লবণের মধ্যে থাকা সোডিয়াম আমাদের শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং লবণ ছড়িয়ে তরমুজ খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ঘাটতি অনায়াসে মেটে।

তরমুজের স্বাদ বাড়াতে এক চিমটে লবণ দারুণ কাজ করে এবং এর ফলে তরমুজ আরও বেশি মিষ্টি খেতে লাগে। ২০২৩ সালে ‘eLife’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, লবণের মধ্যে থাকা ক্লোরাইড আয়ন মিষ্টি স্বাদের রিসেপ্টরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। এর জেরে মিষ্টি ভাব আরও বেশি অনুভূত হয়। সহজ ভাষায় বলতে গেলে, লবণ তরমুজের প্রাকৃতিক মিষ্টতাকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে। এছাড়া লবণ পাকস্থলীতে পাচক রস নিঃসরণ বাড়াতেও দারুণ সাহায্য করে যার ফলে তরমুজ খুব দ্রুত হজম হয়ে যায়। যদিও তরমুজ এমনিতেই বেশ সহজপাচ্য একটি ফল, তাও অনেকেরই তরমুজ খাওয়ার পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। নিয়মিত লবণ ছড়িয়ে তরমুজ খেলে এই সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে।

তবে পরিমাণের দিকে সঠিক নজর না দিয়ে তরমুজের উপর ইচ্ছেমতো লবণ ছড়ালে মোটেও চলবে না। তরমুজে বেশি পরিমাণে নুন দিলে এর প্রাকৃতিক স্বাদ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর সোডিয়াম প্রবেশ করে। তাই এক বাটি তরমুজের উপর মাত্র এক চিমটে লবণ বা চাটমশলাই স্বাস্থ্যের জন্য যথেষ্ট। সাধারণ লবণ ছাড়াও আপনি চাইলে এতে বিটনুন  এবং সামান্য লেবুর রস যোগ করতে পারেন, কারণ এতেও তরমুজের স্বাদ বহুগুণ বাড়বে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬